রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৬ জুন ২০২৩ । আপডেট ১৪:৪৫
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৩৭৬৬ পিস ইয়াবা, ৯৬ কেজি ৯৫ গ্রাম ৮০ পুরিয়া গাঁজা, ৩৯৭.৮৫ গ্রাম হেরোইন, ১৫০ বোতল ফেন্সিডিল ও ১৫টি ইনজেকশন জব্দ করা হয়।
বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা হয়েছে।
ইউডি/কেএস

