বিএনপি নেতা ড. মোশাররফ সিসিইউতে

বিএনপি নেতা ড. মোশাররফ সিসিইউতে

উত্তরদক্ষিণ । শনিবার, ১৭ জুন ২০২৩ । আপডেট ১১:০০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে বিএনপির এই শীর্ষ নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলায় সিসিইউতে ভর্তি আছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। বুকে ব্যথা অনুভব হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

বিএনপি নেতার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন এসব তথ্য জানান।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading