রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫২

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৫২

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৩ জুন ২০২৩ । আপডেট ১৫:২০

রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক সেবন ও বিক্রির অভিযোগে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৬টা থেকে শুক্রবার (২৩ জুন) একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ২ হাজার ৩০৭ পিস ইয়াবা, ১৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৮৪ গ্রাম (৫০ পুরিয়া) হেরোইন ছাড়াও ১২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩৯টি মামলা করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading