কয়লা নিয়ে পায়রা বন্দরে বিদেশি জাহাজ

কয়লা নিয়ে পায়রা বন্দরে বিদেশি জাহাজ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৩ জুন ২০২৩ । আপডেট ১৪:৫০

ইন্দোনেশিয়া থেকে পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে এসেছে এমভি অ্যাথেনা নামের একটি মাদার ভ্যাসেল।

শুক্রবার (২৩ জুন) দুপুরে পায়রা বন্দরের ট্র্যাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি বন্দরের ইনার এ্যাংকরেজে এসে পৌঁছায়। জাহাজটির দৈর্ঘ্য ২০০ মিটার ও প্রস্থ ৩২ মিটার।

ইতিমধ্যে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু করেছে বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ। আগামীকাল রাতে এ কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

কয়লা নিয়ে বন্দরে এসেছে এমভি অ্যাথেনা নামের একটি মাদার ভ্যাসেল

এর আগে কয়লা সংকটে গত ৫ জুন বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে যায়। বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে বিদ্যুতের ঘাটতি কিছুটা কমতে পারে।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিার বালিকপপন বন্দর থেকে ছেড়ে আসে। শুক্রবার দিবাগত রাতে এটি বন্দরের বহিনোঙ্গরে এসে পৌঁছালে আমাদের পাইন ইনার এ্যাংকোরেজে নিয়ে আসে।

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জার্জিস তালুকদার বলেন, সকাল থেকেই লাইটার জাহাজের মাধ্যমে আমাদের কয়লা খালাস কার্যক্রম শুরু হয়েছে। দুপুর তিনটার দিকে এসব লাইটার জাহাজ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে এসে পৌঁছাতে পারে। আশা করছি এ কয়লা দিয়ে আগামীকাল রাত থেকেই বিদ্যুৎ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়ছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading