ভিডিও শেয়ার করে ফ্যানফেয়ার ইউজাররা পাচ্ছে আকর্ষণীয় পুরষ্কার

ভিডিও শেয়ার করে ফ্যানফেয়ার ইউজাররা পাচ্ছে আকর্ষণীয় পুরষ্কার

উত্তরদক্ষিণ । রবিবার, ২৫ জুন ২০২৩ । আপডেট ১৪:৫০

বাংলাদেশের প্রথম সোস্যাল কমার্স প্ল্যাটফর্ম ফ্যানফেয়ার বাংলাদেশ। ফ্যানফেয়ার অ্যাপে ভাল মানের কন্টেন্ট চাইলেই ইউজাররা শেয়ার করতে পারেন, পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন ধামাকা কন্টেস্টেও অংশগ্রহণ করেন এই অ্যাপের ইউজাররা। মানসম্মত ভিডিও শেয়ার করে ইউজাররা প্রতিনিয়ত জিতে নিচ্ছেন আকর্ষণীয় সব পুরষ্কার। সাথে সাথে ইউজারদের ভিডিওতে তারা ব্র্যান্ড ফোকাশ করে ভিডিও শেয়ার করলেই থাকছে মনিটাইজেশনের সুবিধা।

সম্প্রতি ফ্যানফেয়ারের স্টুডিওতে ডিভাইস এন্ড গেজেট নামের এক মেগা ভিডিও কন্টেস্টের বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন এনবিএ (News Broadcasters‍‍` Alliance Society of Bangladesh) এর সভাপতি ও এনটিভির জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা মুমতাহিনা হাসনাত রিতু। এ সময় ফ্যানফেয়ারের ফেসবুক লাইভে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। ফ্যানফেয়ারের মেগা ভিডিও কন্টেস্ট ছিলো ডিভাইস এন্ড গেজেট। এই কন্টেস্টে প্রায় দুই হাজার মত ভিডিও পাঠিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটররা। সেখান থেকে বাছাই করে ৪ জন বিজয়ীর হাতে স্মার্ট ফোন, ব্লুটুথ স্পিকার সহ আকর্ষনীয় পুরষ্কার তুলে দেয়া হয়। পুরষ্কার পেয়ে বিজয়ীরা কন্টেন্ট তৈরির ব্যাপারে আরো আগ্রহী হয়ে ওঠবেন বলে জানান।

ধামাকা ঈদ শপিং নামে গত ঈদেও একটি মেগা ভিডিও কন্টেস্টের আয়োজনে বিজয়ীরা মানসম্মত কন্টেন্ট দিয়ে জিতে নেয় টিভি, ওভেনসহ নানা পুরষ্কার। বর্তমানে এই অ্যাপে চলছে My Home Needs নামে একটি মেগা কন্টেস্ট । যেখানে যেকেউ চাইলে অংশগ্রহন করতে পারেন আর জিতে নিতে পারেন ডিপ ফ্রিজ, ওভেনসহ বিভিন্ন পুরষ্কার। বিজ্ঞপ্তি

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading