নির্দলীয় সরকারের রূপরেখা দেবে বিএনপি: মির্জা ফখরুল

নির্দলীয় সরকারের রূপরেখা দেবে বিএনপি: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ জুন ২০২৩ । আপডেট ১৬:৩০

সবার সঙ্গে আলোচনা করে বিএনপি নির্দলীয় সরকারের রূপরেখা দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৬ জুন) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপাসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল এই কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না।’

এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না দাবি করে ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে।’ ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ পরিকল্পিতভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য সংবিধান সংশোধন করেছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হাইকোর্টের রায়ের সঙ্গে তারা প্রতারণা করেছে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘বিদেশিরা ইতোমধ্যে বার্তা দিয়ে দিয়েছে, হয় সুষ্ঠু নির্বাচন দাও না হয় পদত্যাগ করো।’

সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন ফখরুল। তিনি দাবি করেন, ‘সরকারের ব্যর্থতার কারণে আজ অর্থনৈতিক দুরাবস্থা। ব্যাংক খাতে লুটতরাজ চলছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে ফখরুল বলেন, ‘হাসপাতাল থেকে ফেরার পরে খালেদা জিয়া ভালো আছেন। তবে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে না পারায় খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকি থেকে যাচ্ছে।’

গণমাধ্যমের স্বাধীনতা নেই দাবি করে তিনি বলেন, ‘মিডিয়া যাঁতাকলে পড়েছে, তারা চাইলে অনেক কিছু লিখতে বলতে পারে না। আমার মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে- আমরা তো এমন বাংলাদেশের চাই না।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading