নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত হামলা চালাতে পারে: বাহাউদ্দিন নাছিম

নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত হামলা চালাতে পারে: বাহাউদ্দিন নাছিম

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৯ জুন ২০২৩ । আপডেট ২০:১০

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত বড় ধরনের নাশকতা কিংবা হামলা চালাতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় শেষে তিনি এ মন্তব্য করেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের মানুষকে টার্গেট করে বোমা হামলা, অগ্নিসন্ত্রাস করার পাশাপাশি বিভিন্ন জঙ্গিবাদী শক্তিকে পৃষ্ঠপোষকতা করে। এই অশুভ শক্তি যেকোনো সময় দেশের বিরুদ্ধেও ষড়যন্ত্র করতে পারে। এই সন্ত্রাসীগোষ্ঠী নির্বাচন চায় না, তারা বানচাল করতে চায়। বিএনপি অগ্নিসন্ত্রাস করে ভয়ভীতি দেখিয়ে মানুষকে জিম্মি করতে চায়। এদের বিপক্ষে আওয়ামী লীগ সজাগ রয়েছে।

আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর উল্লেখ করে এই যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করা আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ। নির্বাচনে মানুষের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ পরিচালনা দায়িত্ব জনগণ যাকে দিবে, তারাই দেশ পরিচালনা করবে। এক্ষেত্রে নির্বাচন বানচাল করে মানুষের উপর আক্রমণ করার অধিকার কারই নেই।

ইউডি/সিফাত

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading