ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দুই জেনারেল নিহত, দাবি রাশিয়ার

ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দুই জেনারেল নিহত, দাবি রাশিয়ার

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩০ জুন ২০২৩ । আপডেট ১২:৩০

ইউক্রেনের দোনেৎস্কের ক্রামাতোর্সকে মঙ্গলবার একটি রেস্তোরাঁয় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। আর এ হামলায় ইউক্রেনীয় সেনাবাহিনীর দুই জেনারেলসহ ৫০ জনেরও বেশি সামরিক কর্মকর্তা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

এ ব্যাপারে বৃহস্পতিবার (২৯ জুন) এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘ক্রামাতোর্সকে ২৭ জুনের হামলায়, দুই জেনারেলসহ ইউক্রেনীয় সেনাবাহিনীর ৫০ জনেরও বেশি কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।’

এছাড়া ’২০ বিদেশি ভাড়াটে সেনা ও তাদের পরামর্শকরা’ নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে।

রুশ মন্ত্রণালয় বলেছে, যেখানে হামলা করা হয়েছে, সেখানে সাময়িক সময়ের জন্য ইউক্রেনের সেনাবাহিনীর ৫৬ নং সেপারেট মোটোরাইজড ইনফেনট্রি ব্রিগেডকে মোতায়েন করা হয়েছিল। আর তাদের লক্ষ্য করে উচ্চ-নির্ভূলতা সম্পন্ন অস্ত্র দিয়ে আঘাত হানা হয়।

রাশিয়া এমন দাবি করলেও ইউক্রেন জানিয়েছে, ক্রামাতোর্সকের ওই রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত হয়েছেন। যাদের সবাই বেসামরিক নাগরিক। দেশটি আরও জানিয়েছে, নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

ইউডি/এআই

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading