রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আরসা নেতা নিহত
উত্তরদক্ষিণ । সোমবার, ১০ জুলাই ২০২৩ । আপডেট ১২:২০
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরের ক্যাম্প -১৭ এলাকায় আরসা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে পুলিশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে আরসার শীর্ষ সন্ত্রাসী হুসেন মাঝি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ওয়াকিটকি, মোবাইল, একাধিক মোবাইলের সিম জব্দ করা হয়েছে।
সোমবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ।
তিনি জানান, নিহত হুসেন মাঝি একাধিক হত্যা মামলার আসামি। তারা ক্যাম্পে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতো। আরসা সন্ত্রাসীর বাকি সদস্যদের গ্রেফতারে ক্যাম্পে কাজ করছে আমাদের একাধিক টিম।
ইউডি/কেএস

