ডেঙ্গু পরিস্থিতি খারাপ হচ্ছে, নির্দেশ মানছে না সরকারি প্রতিষ্ঠান

ডেঙ্গু পরিস্থিতি খারাপ হচ্ছে, নির্দেশ মানছে না সরকারি প্রতিষ্ঠান

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ জুলাই ২০২৩ । আপডেট ১৪:৩০

পূর্ব ঘোষণা ছাড়া ডেঙ্গুবিরোধী ঝটিকা অভিযানে বের হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। তারই অংশ হিসেবে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) বেজমেন্টে এডিসের লার্ভা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হতাশার

সোমবার (১০ জুলাই) দুপুরে কারওয়ান বাজার পেট্রোবাংলায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানের সময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

মেয়র মো. আতিকুল ইসলাম জানান, মশক নিধন অভিযানে আমি কোথায় যাব কেউ কিছুই জানেন না। আগে থেকে জানিয়ে গেলে সেখানে সবকিছু পরিষ্কার করা থাকে। তাই প্রকৃত অবস্থা দেখতে কাউকে না জানিয়ে বিভিন্ন ওয়ার্ডে আকস্মিক পরিদর্শনে যাচ্ছি। এ সময় উপস্থিত গণমাধ্যম কর্মীদের তাকে অনুসরণের আহ্বান জানান তিনি।

এদিকে ডেঙ্গুনিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান মাসব্যাপী বিশেষ মশক নিধন কার্যক্রমের তৃতীয় দিনের অভিযান চলছে আজ। মেয়র প্রথমেই সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) বেজমেন্টে প্রবেশ করেন। সেখানেই তিনি এডিসের লার্ভা দেখতে পান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংস্থাটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগে গত শনিবার (৮ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আকস্মিক পরিদর্শনে যান ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় জাপান গার্ডেন সিটির কয়েকটি বহুতল ভবনের বেইজমেন্ট শরীরে ঘুরে দেখেন তিনি। সেসময় প্রতিটি ভবনের বেইজমেন্টে গাড়ি ধোয়ার পর জমে থাকা পানিতে এডিস মশার অসংখ্য লার্ভা দেখতে পান তিনি। তখন জীবন্ত মশাও সেখানে ওড়াউড়ি করছিল। জাপান গার্ডেন সিটি পরিদর্শন শেষ করে ডিএনসিসি মেয়র মোহাম্মদপুরর শেখের টেক পিসিকালচার হাউজিং, আদাবর ও শ্যামলী এলাকার কয়েকটি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। যেখানে লার্ভা পাওয়ায় জরিমানা করা হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading