এই সঞ্চালিকা কিন্তু মানুষ নন!

এই সঞ্চালিকা কিন্তু মানুষ নন!

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ । আপডেট ১১:০০

জনপ্রিয়তা বাড়ছে চ্যাট জিপিটির মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) টুলের। আগামী দিনে কৃত্রিম মেধা ব্যবহার করে কোন কোন ক্ষেত্রে বিপ্লব আসবে, তা নিয়ে আলোচনা চলছে। শুধু প্রযুক্তি সংক্রান্ত চাকরিক্ষেত্রেই নয়, বিভিন্ন ক্ষেত্রেই ভবিষ্যতে ছড়ি ঘোরাতে পারে এআই।

চ্যাট জিপিটির মতো বহু আর্টিফিশিয়াল টুলই জনপ্রিয়তা পাচ্ছে। মনে করা হচ্ছে, খুব তাড়াতাড়ি মানব-মেধার জায়গা নিতে পারে কৃত্রিম মেধা। এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে সংবাদ সঞ্চালনায় বিপ্লব আনল একটি টেলিভিশন চ্যানেল। ইন্ডিয়ার ওড়িশার এই টিভি চ্যানেলটিতে খবর পড়বেন এআই সঞ্চালিকা। এই পদক্ষেপ ইন্ডিয়াজুড়ে সাড়া ফেলেছে।

স্থানীয় সময় রবিবার ওড়িশার প্রথম বেসরকারি স্যাটেলাইট খবরের চ্যানেল নতুন মাইলফলক তৈরি করেছে। প্রকাশ্যে এলো সে-রাজ্যের প্রথম এআই দ্বারা চালিত সংবাদ সঞ্চালিকা। রবিবার আনুষ্ঠানিকভাবে এআই নিউজ অ্যাঙকরকে সামনে আনা হয়। নিউজ অ্যাঙ্কর লিসাকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দেন চ্যানেলের কর্ণধার।

ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি)র অন্যতম কর্ণধার জাগি মাঙ্গত পণ্ডা এদিন বলেন, ‘একটা সময় ছিল যখন কম্পিউটার একটি আশ্চর্যজনক জিনিস ছিল। কিন্তু সময় বদলেছে এবং আজকাল মানুষ ইন্টারনেটেই বেশি সময় ব্যয় করছে। ওডিশার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক প্রবর্তন করে আরেকটি মাইলফলক স্থাপন করল এই চ্যানেল।’

তিনি আরও বলেন, ‘টেলিভিশন সম্প্রচারে এআই-এর ব্যবহার সবেমাত্র শুরু হয়েছে এবং সেই কারণে, এআই নিউজ অ্যাঙ্কর লিসার মাধ্যনে নতুন নতুন মাইলফলক তৈরি হবে। লিসা ফ্রি-টু-এয়ার আঞ্চলিক টেলিভিশন সম্প্রচারের দুনিয়ায় প্রথম এআই অ্যাঙ্কর।’

মাঙ্গত পণ্ডা আরও বলেন, ‘লিসার অনেক ভাষায় কথা বলার ক্ষমতা রয়েছে। আপাতত, লিসা ওটিভি নেটওয়ার্কের টেলিভিশন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য শুধুমাত্র ওড়িশা এবং ইংরেজিতে সংবাদ উপস্থাপন করবে।

আগামী দিনে লিসাকে আরও দক্ষ করে তোলার চেষ্টা চলছে। লিসাকে ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো সমস্ত বিশিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে।’ ২০২২ সালের নভেম্বর মাসে ওপেন এআই লঞ্চ করেছিল চ্যাট জিপিটি। এরপর চলতি বছর ফেব্রুয়ারিতে লঞ্চ হয়েছে গুগল বার্ড এবং মাইক্রোসফট বিং।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading