‘আওয়ামী লীগকে রাজপথে মোকাবিলা করা হবে’

‘আওয়ামী লীগকে রাজপথে মোকাবিলা করা হবে’

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ জুলাই ২০২৩ । আপডেট ১৯:২০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশের মানুষ জেনে গেছে, কীভাবে তাদের অধিকার ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র কীভাবে ফিরিয়ে আনতে হবে, তারা হাড়ে হাড়ে টের পেয়েছে।বুধবার (১২ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আজকের পর থেকে কীভাবে জনগণ আওয়ামী লীগকে প্রতিহত করবে, তা রাজপথে প্রমাণিত হবে। আজকের পর থেকে আওয়ামী লীগকে রাজপথে মোকাবিলা করা হবে। মামলা-হামলা দিয়ে আর জনগণকে আটকানো যাবে না। পুলিশ প্রশাসন এই ধরনের কাজ যদি অব্যাহতভাবে করতে থাকে, জনগণ তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। তিনি বলেন, জিয়াউর রহমান এ দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। সুতরাং বিএনপি একমাত্র দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে। আওয়ামী লীগের হাতে গণতন্ত্র কখনোই নিরাপদ নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলব, দয়া করে আর যেখানে-সেখানে গুলি চালাবেন না, লাঠিচার্জ করবেন না। যারা ভালো আছেন তারা ভালো থাকবেন, আর যারা নির্যাতন চালিয়ে যাবেন, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোট চুরির যত ধরনের কৌশল পড়ুক না কেন তার প্রতিহত করা হবে। প্রতিহত করে জনগণের ভোট অনুষ্ঠিত হবে। আর যারা ভোট চুরিতে সহযোগিতা করবে তাদের জনগণের সম্মুখীন হতে হবে। বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের পাঁয়তারা করছে উল্লেখ করে বিএনপি নেতা বলেন, আজকে দেশের সংবিধানকে তছনছ করা হয়েছে। কেটে ছিঁড়ে চুরমার করা হয়েছে। সুতরাং সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে আর নির্বাচন করা সম্ভব হবে না।এক দফা কর্মসূচির মাধ্যমে এই সরকারকে প্রতিহত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading