ডেঙ্গু: একদিনে আক্রান্ত ১২৪৬ জন, মৃত্যু ৫
উত্তরদক্ষিণ । বুধবার, ১২ জুলাই ২০২৩ । আপডেট ১৯:২৫
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে নতুন ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ২৪৬ জন। এ বছর এখন পর্যন্ত একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা এটা। এ সময় পাঁচ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ৮৮ জনের।
বুধবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৭০৯ জন ঢাকার। অন্যান্য বিভাগের ৫৩৭ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে তিন হাজার ৭৯১ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই দুই হাজার ৫৩০ জন। বাকি এক হাজার ২৬১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৬ হাজার ১৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ১২ হাজার ২৬৪ জন।
ইউডি/এজেএস

