ইন্ডিয়ায় নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ

ইন্ডিয়ায় নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২১ জুলাই ২০২৩ । আপডেট ২০:০০

ইন্ডিয়ায় পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করে দিল ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এবার থেকে আর ইচ্ছেখুশিমতো একাধিক পরিচিতকে পাসওয়ার্ড শেয়ার করে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা-ওয়েব সিরিজ দেখার সুযোগ করে দেওয়া যাবে না। মূলত গ্রাহক সংখ্যা বাড়াতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নেটফ্লিক্সের এক আধিকারিক জানিয়েছেন।

ওটিটি প্ল্যাটফর্ম সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘যিনি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নেবেন অর্থা‍ৎ গ্রাহক হবেন তার পরিবারের সদস্যরাই শুধু ওটিটি প্ল্যাটফর্মটি দেখতে পারবেন।

গ্রাহক যদি বাড়ির বাইরেও থাকেন তা হলেও এই সুবিধা পাবেন। একটি অ্যাকাউন্টে একটি ডিভাইস দিয়ে লগ ইন করা যাবে।’ পাসওয়ার্ড শেয়ারিং রুখতে একটি নতুন ফিচারও যুক্ত করা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মটিতে। ট্রান্সফার প্রোফাইল এবং ম্যানেজ অ্যাকসেস অ্যান্ড ডিভাইসেস নাম দেওয়া হচ্ছে ওই ফিচারের। যে সমস্ত গ্রাহক পাসওয়ার্ড শেয়ার করে থাকেন, তাদেরকে ইমেল পাঠিয়ে এ বিষয়ে সতর্ক করে দেওয়া হবে।

উল্লেখ্য, আয় বাড়াতে চলতি বছরের মে মাসেই আমেরিকা, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স-সহ ১০০টির বেশি দেশে পাসওয়ার্ড শেয়ারিং নিষিদ্ধ করেছিল নেটফ্লিক্স। সংস্থার মূল আয়ের ৮০ শতাংশ রাজস্বই আসে ওই দেশগুলি থেকে। আর এবার ইন্ডিয়ার মতো বিশাল জনসংখ্যার দেশে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধের পথে হাঁটল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading