আজ দুপুরে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’

আজ দুপুরে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ জুলাই ২০২৩ । আপডেট ১০:০০

জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে শনিবার (২২ জুলাই) দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২১ জুলাই) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।

দিদার জানান, রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান বক্তা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। বিশেষ বক্তা হিসেবে থাকবেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন।

তারুণ্যের সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading