রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪

উত্তরদক্ষিণ । শনিবার, ২২ জুলাই ২০২৩ । আপডেট ১০:৩০

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে তাদের কাছ থেকে বিপুল মাদকদ্রব্য জব্দ করা হয়।

শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার (২২ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রাজধানীতে মাদক নির্মূলে দীর্ঘদিন ধরেই অভিযান চালিয়ে আসছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ৪ হাজার ১১১ পিস ইয়াবা, ২৪ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৫১.১ গ্রাম ১১০ পুরিয়া হেরোইন, ৩ বোতল দেশি মদ ও ১০৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading