বাধ্য হয়ে মিডিয়া ছেড়েছিলাম: সানাই

বাধ্য হয়ে মিডিয়া ছেড়েছিলাম: সানাই

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ । আপডেট ১২:৫০

বিয়ে করে ধর্মীয় জীবন যাপনের পথ বেছে নেন সানাই মাহবুব। বিদায় জানিয়েছিলেন বিনোদন দুনিয়াকে। তবে এক বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। এখনও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের খবর প্রকাশ্যে না আসলেও আলাদা থাকছেন তারা।

এদিকে বিরতির পর ফের অভিনয়ে ফিরতে চান সানাই। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা নিজেই জানিয়েছেন তিনি। সেইসঙ্গে জানিয়েছেন, বাধ্য হয়ে মিডিয়া ছেড়েছিলেন তিনি।

তিনি বলেন, ‘আমি একপ্রকার বাধ্য হয়েই মিডিয়া ছেড়েছিলাম। আপনারা জানেন, আমি বারবার বাসা পরিবর্তন করতাম। কারণটা অনেকেই জানেন, আবার অনেকেরই অজানা। আজ বলছি- আমাকে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে কল করে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। বলা হতো- আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে; আমার বাবা-মাও চিনতে পারবেন না।’

সানাই আরও বলেন, ‘আগে যা করেছি, না বুঝেই করেছি। এখন সামাজিক এবং ভালো গল্পের মিউজিক ভিডিও, নাটক, সিনেমায় কাজ করতে চাই। আগে না বুঝেই কাজ করতাম। এখন আমার বয়স বেড়েছে। ভালো-মন্দের পার্থক্য বুঝি। ছোটবেলা থেকেই আমি সহজ-সরল স্বভাবের। অনেকেই আমার এ সরলতার সুযোগ কাজে লাগিয়েছেন।’

এর আগে কাজ খুঁজে পাচ্ছেন না উল্লেখ করে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘এখনও কোনো কাজ পাইনি, কারণ যেধরনের কাজ খুঁজছি তা পাচ্ছি না। কারণ আমি শালীনতা বজায় রেখে কাজ করতে চাই। এখনও মনের মতো কাজ না পেলেও শিগগিরই কাজ পেয়ে যাব।’

২০২২ সালের ২৭ মে আবু সালেহ মুসার সঙ্গে বিয়ে হয় সানাইয়ের। তার পৈতৃক নিবাস নীলফামারীতে এবং স্বামীর বাড়ি একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুঠি এলাকায়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন সানাই। এরপরই তার বিচ্ছেদের বিষয়টি সামনে আসে। এরপর তিনি জানান, তার স্বামী শারীরিকভাবে অক্ষম। নানা চিকিৎসা করালেও সমাধন হয়নি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading