নিজেকে সময় দিচ্ছেন সামান্থা

নিজেকে সময় দিচ্ছেন সামান্থা

উত্তরদক্ষিণ । বুধবার, ০২ আগস্ট ২০২৩ । আপডেট ১৫:০৫

অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন অভিনয় থেকে নিজেকে দূরে রাখবেন। কেবল নিজেকে সময় দেবেন। কারণ শরীরটা ভালো যাচ্ছে না তার। পরিপূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরবেন।

কথামতো নিভৃতে দিন কাটাচ্ছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সামান্থা বর্তমানে থাইল্যান্ডে আছেন। সেখানে আত্মার শান্তির জন্য প্রতিনিয়ত মেডিটেশন করছেন।
বিভিন্ন ধর্মগুরুর কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন। বলতে গেলে পুরোপুরি প্রাকৃতিক চিকিৎসার ওপর আছেন তিনি। এ ছাড়া বন্ধুদের সঙ্গে সমুদ্রবিলাস ও সন্ধ্যায় সংগীতে মুগ্ধ হয়ে থাকছেন। কোনো ধরনের কাজের সঙ্গে নিজেকে যুক্ত না করতেই এমন সময় কাটাচ্ছেন তিনি।

সম্প্রতি সামান্থা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশকিছু ছবি শেয়ার করেন। সেখানে তাকে দেখা যায় জলপাই রঙের স্কার্ট পরে সাগরপাড়ে ঘুরে বেড়াচ্ছেন। মুখে মুগ্ধতার হাসি। ছবিতে আরও দেখা যায় সি-ফুডের সঙ্গে রেড ওয়াইন খাচ্ছেন। রিল্যাক্সের জন্য গান শুনছেন ও ইয়োগা করছেন। এরপর ছবির ক্যাপশনে লেখেন, ‘স্বাধীন জীবনের সবটুকু উপভোগ করতে চাই।’

এখান থেকে সামান্থা সোজা যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন বলে জানা যায়। সেখানে তার দীর্ঘমেয়াদি চিকিৎসা চলবে। তারপর সম্পূর্ণ সুস্থ হলে তবেই অভিনয়ে ফিরবেন।

গত বছর থেকেই মায়োসাইটিস নামক এক রোগের শিকার সামান্থা। এ রোগের কারণে একাধিকবার হাসপাতালেও যেতে হয়েছে। সে রোগের চিকিৎসার কারণেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, যুক্তরাষ্ট্রে অত্যাধুনিক চিকিৎসাব্যবস্থার সাহায্যে নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে চান তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading