শুক্রবার পল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩ । আপডেট ১১:০০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের মামলার রায়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
শুক্রবার (৪ আগস্ট) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই প্রতিবাদ সমাবেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজন করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এ রায় দেন। তবে এ রায়কে সরকারের ফরমায়েশি রায় বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
ইউডি/কেএস

