উন্নত গবেষণা করতে ফান্ডিং নিশ্চিত করা গুরুত্বপূর্ণ: বিএসএমএমইউ উপাচার্য

উন্নত গবেষণা করতে ফান্ডিং নিশ্চিত করা গুরুত্বপূর্ণ: বিএসএমএমইউ উপাচার্য

উত্তরদক্ষিণ । সোমবার, ০৭ আগস্ট ২০২৩ । আপডেট ১৭:৩০

পারস্পরিক সহযোগিতা ছাড়া গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, উন্নতমানের গবেষণা নিশ্চিত করতে এবং গবেষণা কার্যক্রম জোরদার করতে দেশি-বিদেশি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। গবেষণা কার্যক্রম সম্পন্ন করতে ফান্ডিং নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সোমবার (০৭ আগস্ট) সুপার স্পেশালাইজড হাসপাতাল অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের উদ্যোগে গবেষণা কার্যক্রম জোরদারকরণ বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, উন্নতমানের গবেষণা নিশ্চিত করতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমও অপরিহার্য। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যেও সমন্বয় ও সহযোগিতা অপরিহার্য। তবে এটা মনে রাখতে গবেষণা কার্যক্রম বাড়াতে যেমন সংশ্লিষ্টদের নেতৃত্ব দিতে হবে, তেমন নিজের ভেতর থেকেই গবেষণার প্রতি ঝোঁক থাকতে হবে।
এ সময় শারফুদ্দিন আহমেদ গবেষণা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে বেশকিছু সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে অনেক কিছুই করেছে, অনেক দূর এগিয়ে গেছে। এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে ৫৭টি বিভাগ, ১০২টি উচ্চতর কোর্স, প্রতি বছর রেসিডেন্ট ও নন রেসিডেন্ট মিলিয়ে নতুন করে ২০০০ শিক্ষার্থী ভর্তি হচ্ছেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার। নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে। প্রতি বছর অনেকগুলো গবেষণা কার্যক্রমও সম্পন্ন হচ্ছে। শারফুদ্দিন আহমেদ তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হেলথ ট্যুরিজম চালু করা, জার্নাল ইনডেক্সিং কার্যক্রম সম্পন্ন করা, সমন্বিত রিসার্চ সেন্টার চালু করার ওপর গুরুত্বারোপ করেন।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading