বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা চতুর্থ

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা চতুর্থ

উত্তরদক্ষিণ । শনিবার, ২৬ আগস্ট ২০২৩ । আপডেট ১৪:৪৫

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শনিবার (২৬ আগস্ট) ঢাকার অবস্থান চতুর্থ। আজ সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১০৯ নিয়ে ঢাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল। ১৬৯ স্কোর নিয়ে এ তালিকার সবার শীর্ষে ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান একিউআই প্রতিদিনের বাতাসের মান নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।

একিউআই বলছে, এ তালিকায় দুবাইয়ের পর ইন্দোনেশিয়ার জাকার্তার অবস্থান (স্কোর ১৩৭)। ১৩৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ছিল চীনের উহান। এর পরই ঢাকার অবস্থান।

অন্যদিকে সকাল ৯টায় নির্মল বায়ুর শহরের তালিকায় ৪ স্কোর নিয়ে শীর্ষে ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও নরওয়ের অসলো। সমান ১২ স্কোর নিয়ে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি, অস্ট্রেলিয়ার সিডনি ও যুক্তরাজ্যের বার্মিংহাম ছিল দ্বিতীয় স্থানে। ৩-এ ছিল যুক্তরাজ্যের লন্ডন, ১৪ স্কোর।

একিউআইয়ের বায়ুমান সূচকে ‘ভালো’ মানের বায়ুর ক্ষেত্রে স্কোর শূন্য থেকে ৫০। স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়। এটি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading