বুধবার ৬ জনসভায় অংশ নেবেন শেখ হাসিনা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০২ জানুয়ারি, ২০২৪, আপডেট ২০:৫৫
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একই দিনে ছয়টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (০২ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করা হয়।
এতে জানানো হয়, বুধবার (০৩ ডিসেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে ৫টি জেলা ও ১টি উপজেলার নির্বাচনী ভার্চুয়াল জনসভায় অংশগ্রহণ করবেন।
তিনি পর্যায়ক্রমে রংপুর বিভাগের গাইবান্ধা জেলা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর এবং চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।
এই কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন/ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকাগুলোর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।
ইউডি/সিফাত

