দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: সাকিবের প্রচারণায় মাশরাফি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: সাকিবের প্রচারণায় মাশরাফি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৬:১০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান। শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন তিনি। শুরু থেকেই সাকিবের প্রচারণায় অংশ নিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এবার তাতে অংশ নিয়ে চমকে দিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা।

নড়াইল-২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি নিজেও দ্বিতীয়বারের মতো দাঁড়িয়েছেন নির্বাচনে। নিজের প্রচারণার মধ্যেই হাজির হলেন মাগুরায়। ক্রিকেট মাঠের অনুজ রাজনীতির ময়দানে প্রথমবার। তাকে সাহস দিতে মাগুরা ছুটে গেলেন ম্যাশ। সাকিবকে সঙ্গে নিয়ে জিপে করে চালালেন প্রচারণা। ভোটারদের মাঝে বিতরণ করলেন লিফলেট।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটার। জিপে এ দুজনের সঙ্গে দেখা যায় রনি তালুকদার, সৌম্য সরকার, আবু হায়দার রনিকে। ছিলেন মাশরাফীর ছোট ভাই মোরসালিন বিন মোর্ত্তজাও।

এর আগে সৌম্য সরকার, রনি ও সাব্বির রহমানরা অংশ নিয়েছিলেন সাকিবের নির্বাচনি প্রচারণায়। বিভিন্ন দোকানে ঘুরে বিতরণ করেন লিফলেট। জাতীয় দলের হয়ে খেলা নাজমুল অপু, রুবেল হোসেনরাও সাকিবের জন্য ভোট চাইছেন। মাঠের ক্রিকেটে নেতৃত্ব দেওয়া বিশ্বসেরা অলরাউন্ডারকে মাগুরা-১ আসনের নেতৃত্বে আনতেই তারকাদের এমন তোড়জোড়।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading