ভোট ঘিরে ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপি’র

ভোট ঘিরে ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপি’র

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৬:৫৫

দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি ভোট ঘিরে ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করে বলেন, ভোটের আগের দিন শনিবার (০৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে ভোটের পরদিন সোমবার (০৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার এই হরতাল পালিত হবে।

তিনি বলেন, অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুণঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে ‘একতরফা’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপিসহ সমমনা দলগুলো এই হরতাল কর্মসূচি পালন করবে।

অসহযোগের ডাক দিয়ে ৭ জানুয়ারি ভোট বর্জনের আহ্বানে গত ২৬ ডিসেম্বর থেকে তিন দফায় টানা আট দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির পর বিএনপির ৪৮ ঘণ্টা হরতালের এই কর্মসূচি এল। গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের সঙ্গে সংঘর্ষে পণ্ড হয়ে যাওয়ার পর থেকে চার দফায় ৫ দিন হরতাল করেছে বিএনপি ও সমমনা দলগুলো। এছাড়া ১২ দফায়েোট ২৩ দিন সারা দেশে সড়, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করেছে তারা।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading