গাইবান্ধা-৫ : ভোটগ্রহণ স্থগিতের খবর সত্য নয়

গাইবান্ধা-৫ : ভোটগ্রহণ স্থগিতের খবর সত্য নয়
সংগৃহীত ছবি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৫ জানুয়ারি, ২০২৪, আপডেট ২০:১০

গাইবান্ধা-৫ (ফুলছড়ি ও সাঘাট) আসনে ভোটগ্রহণ স্থগিত করেছে বলে ছড়িয়ে পড়েছে সংবাদ। তবে, নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে—এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি তারা। আজ শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এমন খবর ছড়িয়ে পড়লে ইসির জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়।

গাইবান্ধা-৫ আসনে নির্বাচনে দায়িত্ব পালনে কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ এনে রিট করেন ট্রাক প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী ও সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত ফজলে রাব্বী মিয়ার মেয়ে ফারজানা রাব্বী বুবলী। এই আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন।

রিট আবেদনের শুনানির পর গত বুধবার বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ সংসদ নির্বাচনের দায়িত্ব থেকে গাইবান্ধার সাঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সরানোর নির্দেশ দেন।

ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর গত বছর জানুয়ারিতে এই আসনে উপনির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী। এবারও তিনি নৌকা প্রতীকে লড়ছেন। আর ট্রাক প্রতীকে লড়ছেন সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত ফজলে রাব্বী মিয়ার মেয়ে স্বতন্ত্রপ্রার্থী ফারজানা রাব্বী বুবলী।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading