ঢাকা-৮ নির্বাচনী এলাকা নিয়ে নাছিমের স্বপ্ন : ‘রাজধানীর হার্ট’ হিসেবে গড়ে তুলতে চাই
উত্তরদক্ষিণ । রবিবার, ০৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৫:১৭
দ্বাদশ সংসদ নির্বাচনে সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে ঢাকা-৮ (জাতীয় ১৮১) আসনে প্রতিদ্ব›িুদ্বতা করছেন। এবারের ভোটে তিনি যেমন একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচিত, তেমনি পরিকল্পিত ভাবে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা করে রোল-মডেল হিসেবে পরিচিতি পেয়েছেন। নেতা-কর্মীদের নিয়ে নিজের নির্বাচনী এলাকার (ঢাকা-৮) প্রতিটি এলাকা, অলিগলি, প্রতিষ্ঠান, মহল্লা তিনি চষে বেড়িয়েছেন। পাশাপাশি তার স্ত্রী ডা. শামীমা সুলতানা চৌধুরী রীতা সহ পরিবারের অন্য সদস্যরাও নির্বাচনের মাঠে সক্রিয় ভাবে ভূমিকা রেখেছেন, নিরলসভাবে গণসংযোগ করেছেন।
বাহাউদ্দিন নাছিম নিজেও একদিকে নির্বাচনী প্রচার চালিয়েছেন, অন্যদিকে ঢাকা ও ঢাকার বাহিরের দলীয় কর্মসূচিগুলোতে অংশ নিয়েছেন। তার নির্বাচনী এলাকার কার্যক্রম পরিচালিত হয়েছে যথেষ্ট পরিকল্পিত ও গোছানো ভাবে, নেতাকর্মীদের কাজের দায়িত্ব বন্টন করা আছে, সকাল থেকে মধ্যরাত অবধি তারা ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনী এলাকায় ছাড়িয়ে দলের ভেতরে-বাইরে বাহাউদ্দিন নাছিমের নির্বাচনী কার্যক্রম আলোচিত হচ্ছে। এটা স্পষ্ট যে, তিনি নির্বাচনকে বা প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীদেরকে হাল্কা ভাবে নেননি।
নির্বাচনে জয় লাভ করলে তিনি করতে চান, ঢাকা-৮ আসন নিয়ে তার পরিকল্পনা কী, এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রার্থী বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের হার্ট হচ্ছে রাজধানী ঢাকা, তিনি নিজের নির্বাচনী এলাকা ঢাকা-৮কে ‘রাজধানীর হার্ট’ হিসেবে গড়ে তুলতে চান। তিনি বলেন, ইনশাল্লাহ নির্বাচনে জয় লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। নাছিমের স্বপ্ন, ঢাকা-৮ আসনের জনগণকে সাথে নিয়ে এই এলাকাকে তিনি স্মার্ট বাংলাদেশের রোল-মডেল হিসেবে গড়ে তুলবো।
তিনি বলেন, ঢাকা-৮ আসনের নাগরিকদের কিছু অসুবিধা রয়েছে। গ্যাস, পানিসহ নানা বিষয়ে ভোগান্তিতে রয়েছে। নির্বাচিত হলে সিটি কর্পোরেশনের মেয়রের সাথে তিনি সমন্বয় করে সমস্যা সমাধানে চেষ্টা করবেন। এলাকাকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করাবেন। তিনি আরও বলেন, কোন প্রকার দুর্নীতিকে আমি প্রশ্রয় দিব না।
ঢাকা-৮ আসনটি পল্টন, মতিঝিল, শাহাবাগ, রমনা ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। এ আসনে রয়েছে বানিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিল, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, সচিবালয়, হাইকোর্ট, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, কাকরাইল, নয়াপল্টন, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শহীদ মিনার, জাতীয় জাদুঘর, ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম, কমলাপুর রেল স্টেশন সহ অনেক গুরুত্বপূর্ণ এলাকা। রাজধানী ঢাকার হার্ট হচ্ছে ঢাকা-৮ আসন। এটা রাজধানীর প্রাণকেন্দ্র ও খুব গুরুত্বপূর্ণ এলাকা।

