গাজীপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ইন্ডিয়ান প্রতিনিধি দল

গাজীপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে ইন্ডিয়ান প্রতিনিধি দল

উত্তরদক্ষিণ । রবিবার, ০৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৫:৩০

গাজীপুরের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছে ইন্ডিয়ান প্রতিনিধি দলের সদস্যরা। রবিবার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে গাজীপুরের টঙ্গী বিসিক শহীদ স্মৃতি স্কুল কেন্দ্র পরিদর্শন করেন তারা।

এসময় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, কক্ষের এজেন্ট ও ভোটারদের সঙ্গে কথা বলেন। এরপর নির্বাচন প্রতিনিধি দলের সদস্যরা ওই কেন্দ্র থেকে বেরিয়ে দুপুর ২টার দিকে টঙ্গী কলেজ গেইট এলাকায় কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের এক সদস্য বলেন, মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং ভোট দিচ্ছেন। ভোটের শতাংশ হিসেবে হয়তো এখনো আশানুরূপ হয়নি, কিন্তু যেভাবে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমরা যে কয়টা কেন্দ্রে ঘুরেছি এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযোগ নেই।

তিনি বলেন, প্রিজাইডিং অফিসাররা, এজেন্ট ও রাজনৈতিক দলের কোনো প্রার্থী কোনো ধরনের অভিযোগ করেননি। নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোটের যে কথা বলেছিলেন সে মোতাবেক হচ্ছে। এখন সময় বাকি আছে, সে সময়টুকুতে হয়তো ভোটের শতাংশের হার আরও বাড়তে পারে।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading