‘এক চীন’ নীতিতে অটল বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

‘এক চীন’ নীতিতে অটল বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৫:৪০

বাংলাদেশ তাইওয়ানের সাম্প্রতিক নির্বাচনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানের সাম্প্রতিক নির্বাচন বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে। বাংলাদেশ ‘এক চীন’ নীতির প্রতি তার দৃঢ় আনুগত্য পুনর্ব্যক্ত করেছে। এতে আরও বলা হয়, ঢাকা জাতিসংঘ সনদের চেতনায় এ অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে কাজ করার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading