পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৬:৪০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার (১৭ জানুয়ারি) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে সূচক বাড়লেও কমেছে লেনদেন। অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

এদিন দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স-ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ- ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১ টির, দর কমেছে ৯৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮৭ টির।এদিন ডিএসইতে ৭৬০ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮০০ কোটি ৮৪ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৯৫ পয়েন্টে। বুধবার সিএসইতে ২০১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬১ টির দর বেড়েছে, কমেছে ৬৪ টির এবং ৭৬ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৩ কোটি ৫৪ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading