প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন

উত্তরদক্ষিণ । শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, আপডেট ১১:৩০

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন এবং বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নিবাচিত হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।

গুতেরেস আরও বলেন, জাতিসংঘ বাংলাদেশের জনগণের স্বার্থে জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে আপনার সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে প্রধান অবদান, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উদারতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রচেষ্টাসহ বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বকে জাতিসংঘ গভীরভাবে মূল্য দেয়।

গুতেরেস বলেন, আমি গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপে আপনার অংশগ্রহণের প্রশংসা করছি এবং বিশ্বাস করি যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কারের জরুরি প্রয়োজনসহ ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের উচ্চাকাক্সক্ষায় আমি আপনার সমর্থনের উপর নির্ভর করা অব্যাহত রাখতে পারি। তিনি বলেন, মাননীয়, আমার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস গ্রহণ করুন।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading