বাণিজ্য মেলা: ভোক্তাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই

বাণিজ্য মেলা: ভোক্তাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই

উত্তরদক্ষিণ । শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৮:১৫

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, এবারের বাণিজ্য মেলায় ভোক্তাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ রাখা হবে না। তিনি বলেন, এবারের মেলায় যাতে কোনোভাবে দর্শনার্থী বা ভোক্তারা প্রতারিত না হন, এ জন্য অভিযোগ বক্স ও হেল্প ডেস্ক রাখা হবে। অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২০ জানুয়ারি) পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৪ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য প্রতিমন্ত্রী এ কথা বলেছেন। তিনি আরও বলেন, দেশীয় পণ্যের রপ্তানি বহুমুখী করাই আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্দেশ্য। রপ্তানিকে বহুমুখী করার মাধ্যমে বাণিজ্য বাড়ানো মূল লক্ষ্য।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমাদের মূল লক্ষ্য রপ্তানিকে বহুমুখী করার মাধ্যমে রপ্তানি বাণিজ্য বাড়ানো। গত ১৫ বছরে ছয় গুণ রপ্তানি বাণিজ্য বাড়াতে পেরেছি। আমরা সেখানে বসে থাকতে চাই না। আমরা যদি পণ্যে বহুমুখীকরণ করতে পারি, তাহলে আমাদের রপ্তানি ১০০ বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা করছি।আহসানুল ইসলাম বলেন, এখানে আন্তর্জাতিক স্টলের থেকে দেশীয় স্টলগুলো যেন আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্য করতে পারে, রপ্তানি করতে পারে, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য।

তিনি বলেন, আমাদের প্রচুর ইলেকট্রনিকস পণ্য মেলায় অংশ নিয়েছে। এই খাত অনেক এগিয়েছে। আগামী দিনে স্থানীয় শিল্প, হস্তশিল্প, ফার্নিচার, হিমায়িত খাদ্যপণ্য ফোকাস করা হবে। এ ছাড়া চামড়া, পাটশিল্পকে গার্মেন্টসের মতো বেশি সুযোগ-সুবিধা দেওয়ার একটা প্রতিফলন মেলায় দেখতে পারবেন। প্রতিমন্ত্রী আরও বলেন, উন্নয়ন একটি দর্শনের ওপর নির্ভর করে। আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশে প্রবেশ করছি। আমরাও এবারের মেলা স্মার্টভাবে করার চেষ্টা করেছি। এ বছর অনেক ডিজিটাল প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে। ভবিষ্যতে আমরা আরও বেশি উদ্যোগ নিয়ে করতে পারব।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading