আরও ২৩ প্রতিষ্ঠান থেকে ফ্লোর প্রাইস তুলে নিল বিএসইসি

আরও ২৩ প্রতিষ্ঠান থেকে ফ্লোর প্রাইস তুলে নিল বিএসইসি
বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

উত্তরদক্ষিণ । সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৯:০০

আরও ২৩ প্রতিষ্ঠান থেকে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন দামের সীমা) তুলে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে এখন আর মাত্র ১২টি প্রতিষ্ঠানের ওপর ফ্লোর প্রাইস থাকলো। সোমবার (২২ জানুয়ারি) বিএসইসি থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

২৩ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- বারাকা পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বিএসআরএম স্টিল, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ, ডরিন পাওয়ার, ইনভয় টেক্সটাইল, এইচআর টেক্সটাইল, আইডিএলসি, ইনডেক্স এগ্রো, কেডিএস লিমিটেড, কাট্টালী টেক্সটাইল, মালেক স্পিনিং, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার, পদ্মা অয়েল, সায়হাম কটন, শাসা ডেনিমস, সোনালী পেপার, সোনার বাংলা ইন্স্যুরেন্স, শাহিনপুকুর সিরামিকস, সামিট পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ার।

যে ১২ প্রতিষ্ঠানে ফ্লোর প্রাইস থাকবে: আনোয়ার গ্যালভানাইজিং, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্সিমকো, বিএসআরএম লিমিটেড, গ্রামীণফোন, ইসলামী ব্যাংক, খুলনা পাওয়ার কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, ওরিয়ন ফার্মা, রেনেটা, রবি ও শাহজিবাজার পাওয়ার।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading