বিগ বসের চ্যাম্পিয়ন মুনাওয়ার ফারুকি

বিগ বসের চ্যাম্পিয়ন মুনাওয়ার ফারুকি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪, আপডেট ১২:৩৫

অপেক্ষার অবসান ঘটিয়ে ঘোষিত হলো বিগ বস ১৭ মৌসুমের চ্যাম্পিয়নের নাম। গত রবিবার অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালতে ট্রফি জিতলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। জন্মদিনে সেরা উপহার পেলেন মুনাওয়ার। বিগ বসের সোনালি ট্রফি ছাড়াও ৫০ লাখ রুপি নগদ পুরস্কার জিতলেন মুনাওয়ার। সঙ্গে পেয়েছেন হুন্দাই ক্রেটা গাড়িও।

বিগ বসের চলতি সিজনের পাঁচ ফাইনালিস্ট ছিলেন মুনাওয়ার ফারুকি, অঙ্কিতা লোখান্ডে, অভিষেক কুমার, মানারা চোপড়া এবং অরুণ মহাশেট্টি। টান টান উত্তেজনা শেষে জয়ের হাসি মুনাওয়ারের মুখে। রিয়্যালিটি শো জেতার ট্র্যাক রেকর্ড বজায় রাখলেন এই কমেডিয়ান। কঙ্গনা সঞ্চালিত ‘লক আপ’-এর পর সালমানে খানের ‘বিগ বস’ জয়ী মুনাওয়ার।

সেরা দুয়ে মুনাওয়ারের পাশে রয়েছেন অভিষেক কুমার। যাতে অনেকে অবাক হয়েছেন। কারণ সেরার দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন অঙ্কিতা লোখান্ডে। তবে সেরা তিনেও জায়গা হয়নি অঙ্কিতার। সবাইকে অবাক করে তৃতীয় স্থান অর্জন করেছে প্রিয়াঙ্কা চোপড়ার তুতো বোন মানারা।

বিগ বস সিজন ১৭-র সবচেয়ে আলোচিত প্রতিযোগী ছিলেন মুনাওয়ার ফারুকি। ২০২১ সালের ১ জানুয়ারি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে মধ্যপ্রদেশ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। কঙ্গনার শোতেই প্রথমবার মুনাওয়ার স্বীকার করেছিলেন তিনি বিবাহিত, তবে দেড় বছর ধরে স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই। তার পাঁচ বছরের শিশুপুত্র রয়েছে।

লক-আপ শো-তে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অঞ্জলির সঙ্গে মুনাওয়ারের প্রেমচর্চা জমে উঠে। শো শেষ হতেই গার্লফ্রেন্ড নাজিলাকে সামনে আনেন মুনাওয়ার। ওদিকে বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে পা রেখেই মুনাওয়ারের নামে বিস্ফোরক অভিযোগ আনেন আয়েশা খান। মডেল-অভিনেত্রীর অভিযোগ ছিল একই সঙ্গে নাজিলা এবং তাঁর সঙ্গে প্রেম করছেন মুনাওয়ার।

অন্যদিকে বিজেতা অভিষেক কুমারের বিগ বস সফরও কম রোমাঞ্চকর ছিল না। সহপ্রতিযোগীকে চড় মেরে ঘর ছাড়া হন তিনি, প্রাক্তন প্রেমিকা ইশা মালব্যর সঙ্গে তার ঝগড়া নজর কেড়েছে দর্শকদের। তবে ভালো-মন্দ মিশিয়ে বিগ বসের ইমোশনাল জার্নি শেষ করলেন মুনাওয়ার-অভিষেক। শেষ প্রহরে দুজনের চোখেই ছিল জল।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading