বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন স্পিকার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন স্পিকার

উত্তরদক্ষিণ । বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৩:৩০

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় বুধবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর স্পিকার সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরবর্তীতে শামসুল হক টুকু এমপি ডেপুটি স্পীকার পুনঃনির্বাচিত হওয়ায়, মতিয়া চৌধুরী এমপি সংসদ উপনেতা নির্বাচিত হওয়ায়, নূর-ই-আলম চৌধুরী এমপি জাতীয় সংসদের চীফ হুইপ নির্বাচিত হওয়ায় এবং ইকবালুর রহিম এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি ও নজরুল ইসলাম বাবু এমপি জাতীয় সংসদের হুইপ নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরবর্তীতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ আসনের পীরগঞ্জ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা স্পীকারসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading