আমেরিকা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী, আমরাও তাদের সঙ্গে কাজ করব: ওবায়দুল কাদের

আমেরিকা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী, আমরাও তাদের সঙ্গে কাজ করব: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৩:৪৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমেরিকা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। আমরাও তাদের সঙ্গে কাজ করব। আমরা গায়ে পড়ে সম্পর্ক খারাপ করব না। সারা পৃথিবী এখন সংকটে, এখন গায়ে পড়ে সংকট বাধানোর কারো লাভ নেই। সম্পর্ক থাকুক, সামনে সম্পর্কের আরো উন্নয়ন হউক। এটা যার যার স্বার্থে আমাদের প্রয়োজন। আমেরিকারও ইন্টারেস্ট আছে, সবার ইন্টারেস্ট আছে, আমাদেরও আছে। রবিবার (০৪ ফেব্রুয়ারি) সচিবালয়ের নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মার্কিন মুখপাত্র মিলার নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আছে বলে জানিয়েছেন। তারা নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছে এটা বলেনি। ৭ জানুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। তিনি বলেন, তারা আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী, আমরাও কাজ করবো। আমরা গায়ে পড়ে সম্পর্ক খারাপ করতে যাবো না।

মিয়ানমার প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আরাকানে যে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে, এটা সীমান্তে চলে এসেছে। আমাদের সঙ্গে যুদ্ধ নয়, তবে গোলাগুলির কারণে ভয়ভীতি ছড়াচ্ছে। এ ক্ষেত্রে চীনের হস্তক্ষেপ চেয়েছি। তারা এ ক্ষেত্রে সহযোগিতা করবে বলে জানিয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এ ক্ষেত্রে চীন ভূমিকা নিতে পারে। মিয়ানমার যেন তাড়াতাড়ি রোহিঙ্গাদের ফেরত নেয় এ জন্য সহযোগিতাও চাওয়া হয়েছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading