এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির সামনে যত চ্যালেঞ্জ

এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির সামনে যত চ্যালেঞ্জ

উত্তরদক্ষিণ । সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৫:১৫

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেছেন, এডিস মশা নিয়ন্ত্রণে ছয়টি চ্যালেঞ্জ রয়েছে। সোমবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-২ নম্বরের নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় এডিস মশা এবং এডিস মশাবাহিত ডেঙ্গু মোকাবিলায় বছরজুড়ে উত্তর সিটির প্রস্তুতি এবং করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে লিখিত বক্তব্যে তিনি এসব চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।

ডিএনসিসির তথ্য অনুসারে, এডিস মশা নিয়ন্ত্রণে চ্যালেঞ্জগুলো হচ্ছে, অপরিকল্পিত নগরায়ন, জনসচেতনতা ও জনসম্পৃক্ততার ঘাটতি, নির্মাণাধীন ভবনে কর্মরত শ্রমিক এবং কর্মচারীদের জ্ঞানের অভাব এবং অসহযোগিতা, পরিত্যক্ত এবং অপরিকল্পিত ছাদ বাগান, বেজমেন্ট পার্কিং এ জমা পানি এবং ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যার তথ্যে অপ্রতুলতা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, এই শহর আমাদের সবার। সবাই মিলেই এই শহরের জন্য কাজ করতে হবে। ডেঙ্গু মোকাবিলা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। মশা যখন কামড়াবে তখন কে মেয়র, কে কাউন্সিলর, কারা বিশেষজ্ঞ এসব কিছুই দেখবে না। মশা কিন্তু যখন কামড়াবে তখন সবাইকেই কামড়াবে। মশার উপদ্রব এই শহরের একটি সমস্যা। তাই আজ আমরা সবাইকে ডেকেছি। মশকনিধনে আমরা কি করছি, এগুলো ঠিক আছে কী না, আর কী কী করা যায় সেই সম্পর্কে প্রস্তুতিগুলো জানাবো। সেই সঙ্গে আপনাদের কাছ থেকে পরামর্শগুলো শুনবো।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading