শেখ হাসিনাকে মাল্টার প্রধানমন্ত্রীর অভিনন্দন

শেখ হাসিনাকে মাল্টার প্রধানমন্ত্রীর অভিনন্দন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ০৬:০০

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন মাল্টার প্রধানমন্ত্রী রবার্ট আবেলা।

শেখ হাসিনার কাছে পাঠানো এক অভিনন্দনপত্রে মাল্টার প্রধানমন্ত্রী লিখেছেন, ‘নির্বাচনে জয়লাভ এবং পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনঃনির্বাচিত হওয়ায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসেবে আপনার অবিশ্বাস্য রেকর্ড এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদি মহিলা সরকারপ্রধান হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাই।’

রবার্ট আবেলা আরো বলেন, ‘আপনার সাফল্য বাংলাদেশ আপনার নেতৃত্বে যে অগ্রগতি অর্জন করেছে এবং সেই সাথে অনেকের কাছে আপনি যে সম্মান পেয়েছেন, তার প্রতিফলন।’

অভিনন্দনপত্রে বলা হয়, এত দিন ধরে মাল্টা প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পারস্পরিক মূল্যবোধের ভিত্তিতে দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করেছে।

রবার্ট আবেলা বলেন, ‘আমি নিশ্চিত যে, এই সম্পর্ক আপনার ঐতিহাসিক মেয়াদে আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে উন্নতি লাভ করবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং আরও সাফল্য কামনা করে অভিনন্দনপত্র শেষ করেন রবার্ট আবেলা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading