কারখানাভিত্তিক রেশন চালুর দাবি গার্মেন্টস শ্রমিকদের

কারখানাভিত্তিক রেশন চালুর দাবি গার্মেন্টস শ্রমিকদের

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৩:৪০

কারখানাভিত্তিক রেশনিং প্রথা চালুর দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এসময় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবে বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

কারখানাভিত্তিক রেশনিং প্রথা চালু করে চাল, ডাল, তেল, আটা ও শিশুখাদ্য প্রদান, গ্রেড কারচুপি বন্ধ করে মালিকদের ঘোষণা অনুসারে জ্যাকার্ডসহ সব শ্রমিকের ন্যূনতম ৫৬ শতাংশ মজুরি বৃদ্ধি নিশ্চিত করা, চাকরিচ্যুতি-নির্যাতন বন্ধ, গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি এবং শ্রমিক হত্যার বিচারের দাবিতে এই সমাবেশ করা হয়।

সমাবেশে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ইদ্রিস আলী বলেন, সারা দেশে দ্রব্যেমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকরা অর্ধাহারে, অনাহারে দিন পার করছেন। তাই আমরা ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা দাবি করেছি, এই লড়াই আমাদের চলছে। তবে যেটুকু আশ্বাস পেয়েছি, সেটুকু বাস্তবায়নের জন্য লড়াই করছি। দাবি না মানা পর্যন্ত আমরা শ্রমিকদের নিয়ে লড়াই চালিয়ে যাবো।

তিনি আরও বলেন, গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রমিকদের জন্য খাদ্য নিরাপত্তাসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির ফলে শ্রমিকদের জীবনে চরম সংকট বিদ্যমান। এ সংকট সমাধান এবং সুষম শ্রমশক্তির বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ অবস্থায় শ্রমিক, শিল্প ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রতিটি কারখানায় রেশনিং প্রথা চালু করে সব শ্রমিকের জন্য চাল, ডাল, তেল, আটা ও শিশুখাদ্য প্রদান জাতীয় কর্তব্য হয়ে পড়েছে।

সমাবেশে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading