গাইবান্ধায় পৃথক দুর্ঘটনায় নিহত ২
উত্তরদক্ষিণ । বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১২:৫০
গাইবান্ধা জেলার পৃথক পৃথক স্থানে ট্রাকচাপায় ও ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত হয়েছেন। নিহতদের নাম – রিজান মিয়া (১৬) ও উৎপল চন্দ্র (৪০)।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মহাসড়কের পান্থাপাড়া নামক স্থানে ট্রাকচাপায় রিজান মিয়া নিহত হন। তিনি উপজেলার কামারদহ ইউনিয়নের মহাব্বাপুর তুলশীপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলী পোদ্দারের ছেলে।
স্থানীয়রা জানান, ওই সময় রিজান মিয়া বাইসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। এরই মধ্যে বগুড়াগামী (ঢাকা মোট্রো-ট ২৪-১২৩৮) ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই হন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ট্রাকটি আটক রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অপরদিকে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার শুকান ডিগি নামক স্থানে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে উৎপল চন্দ্র (৪০) নামের এক দোকান কর্মচারী মারা গেছেন।
নিহত উৎপল চন্দ্র সদর উপজেলার ভেলাকোপা গ্রামের কার্তিক চন্দ্র বর্মনের ছেলে। তিনি ফুলছড়ি উপজেলা হেডকোয়ার্টার কালির বাজারের একটি সারের দোকানের কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানান, ওই সময় ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি শুকান ডিগি এলাকায় পৌঁছলে ট্রেনের নিচে ঝাঁপ দেন উৎপল। এতে তার শরীল থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে গাইবান্ধার রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক মিয়া বলেন, খবর পেয়ে নিহত উৎপল চন্দ্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইউডি/কেএস

