একদিনে ৬৭ জনের করোনা শনাক্ত
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৮:৩০
দেশে আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় এ সব রোগী শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ ৭৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ৪৬ শতাংশ। স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে কোভিড-১৯ শুরুর পর থেকে এ পর্যন্ত ২০ লাখ ৪৮ হাজার ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৮৬ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
ইউডি/এআর

