বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি

বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১১:২৫

বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ছয় নম্বরে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে থাকা লাহোরের স্কোর ১৮০ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর রয়েছে ভারতের দিল্লি। শহরটির স্কোর ১৭৩ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

তৃতীয় নম্বরে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। এই শহরটির দূষণমাত্রার স্কোর ১৭২ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

এরপরে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন এবং পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি।

ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা এবং এই শহরের বায়ুর মান ১৬১ অর্থাৎ মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading