দিনাজপুরের ফুলবাড়ীতে পিকনিকের বাস খাদে, শিশুসহ আহত ৫৫

দিনাজপুরের ফুলবাড়ীতে পিকনিকের বাস খাদে, শিশুসহ আহত ৫৫

উত্তরদক্ষিণ । সোমবার, ০৪ মার্চ, ২০২৪, আপডেট ১৪:২০

দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী আফতাবগঞ্জে বনভোজনের বাস খাদে পড়ে শিশুসহ ৫৫জন যাত্রী আহত হয়েছে। সোমবার (০৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফুলবাড়ী-স্বপ্নপুরী সড়কের আফতাবগঞ্জ বাজারের পূর্বপার্শ্বে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত হয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ঠাকুরগাঁও জেলার ভুল্লি উপজেলার পয়সাখোলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী লায়লা বেগম, মতিয়ার রহমান, তার মেয়ে মৌসুমি পারভিন, মোজ্জামেল হকের মেয়ে মোস্তাফিমা। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে ফাঁড়ি ইনচার্জ সিরাজুল হক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে তিনি বলেন, জেলার ভুল্লি উপজেলার পয়সাখোলা গ্রামবাসীর মধ্যে শিশুসহ ৫৫ জন বার্ষিক বনভোজন করতে বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর উদ্দেশে রওনা দেন। পথমধ্যে বাসটি নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের কাছে পৌঁছালে সেটির সামনের ডান চাকা ফেটে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি খাদে পড়ে যায়। পুলিশসহ স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত মতিয়ার রহমান বলেন, পরিবার-পরিজন নিয়ে প্রায় ৫৫ জন স্বপ্নপুরীতে বনভোজনের উদ্দেশে যাচ্ছিলাম। পথমধ্যে সড়ক দুর্ঘটনায় আনন্দ বিষাদে পরিণত হয়েছে। বাসা থাকা নারী-পুরুষসহ শিশুরা প্রত্যেকেই কমবেশি আহত হয়েছে। সবাই চিকিৎসা নিচ্ছি। ফাঁড়ির ইনচার্জ সিরাজুল হক বলেন, বাসটিতে শিশুসহ ৫৫ জন যাত্রী ছিল। সবাই কমবেশি আহত হয়েছেন। তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading