আমি প্রেসিডেন্ট থাকলে ইসরাইলে হামলার সাহস পেত না ইরান: ট্রাম্প

আমি প্রেসিডেন্ট থাকলে ইসরাইলে হামলার সাহস পেত না ইরান: ট্রাম্প

উত্তরদক্ষিণ । রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, আপডেট ১০:০০

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট থাকলে ইসরাইলে হামলা চালানোর সাহস পেত না ইরান।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন, ক্রুজ ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই প্রথম ইসরাইলকে লক্ষ্য করে সরাসরি হামলা চালালো তারা।

ইরানের হামলা প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইসরাইল এই মুহূর্তে আক্রমণের শিকার হয়েছে। কারণ, আমরা (মার্কিন) খুব দুর্বলতা দেখাই। আমি যদি প্রেসিডেন্টের দায়িত্বে থাকতাম, তাহলে এটা ঘটত না। এটা আপনি জানেন, তারাও জানে, সবাই জানে। ট্রাম্প আরও বলেন, আমেরিকা ইসরাইলের জন্য প্রার্থনা করে।

এদিকে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের হামলার সঙ্গে সঙ্গে মার্কিন প্রতিরক্ষা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। নেতানিয়াহুর সঙ্গেও ফোনে কথা বলেছেন তিনি।

বিবিসি জানায়, ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে দুই শতাধিক ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। রবিবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি।

আইডিএফের মুখপাত্র বলেন, ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা এবং এ অঞ্চলে থাকা মিত্ররা ড্রোন-ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই আটকে দিয়েছে। তার ভাষ্য, ইসরাইল ভূখণ্ডের বাইরে সেগুলো ভূপাতিত করা হয়েছে।

ড্যানিয়েল হাগারি বলেন, এ পর্যন্ত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরাইলে পড়ার পর একটি সামরিক স্থাপনা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক স্থাপনাটির বিষয়ে বিস্তারিত কোনো কিছু বলেননি তিনি।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন।

সে হামলার জবাবে শনিবার (১৩ এপ্রিল) রাতে ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তাদের সঙ্গে হামলায় যোগ দেয় ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুতি। এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরাইলে রকেট হামলা চালানো হয়েছে বলে জাননো হয়।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading