তাপপ্রবাহ: মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং কলেজ ৭ দিন বন্ধ

তাপপ্রবাহ: মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং কলেজ ৭ দিন বন্ধ

উত্তরদক্ষিণ । শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, আপডেট ১৬:০০

দেশজুড়ে চলা তাপপ্রবাহের কারণে দেশের সব স্কুল-কলেজ সাতদিনের ছুটি ঘোষণা করেছে সরকার। প্রাথমিক ছাড়াও মাধ্যমিক পর্যায়ের স্কুল এবং কলেজের জন্যও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের পরিচালক অধ্যাপক জাফর আলী গণমাধ্যমকে বলেন, গরমের কারণে আমরা স্কুল ও কলেজ বন্ধ রাখবো ২৭ এপ্রিল পর্যন্ত। ২৮ এপ্রিল থেকে ক্লাস শুরু হবে।

এ বছর বৈশাখের শুরু থেকেই মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যেই বেসরকারি স্কুলগুলোতে ক্লাস চলছে। ঈদের ছুটি কাটিয়ে রোববার সরকারি বিদ্যালয়গুলো খুলে যাওয়ার কথা ছিল। এর আগেরদিন ছুটির এই খবর আসল।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এ বি এম আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেছেন, চলমান পরিস্থিতি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে, সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা উচিত। অনেক স্কুলে ভেন্টিলেশন সিস্টেম ভালো না, ফ্যান পর্যন্ত চলে না। আর স্কুলে যাওয়া-আসার পথেও তো অনেক বেশি গরমে পড়তে হবে। ফলে বাচ্চাদের জন্য স্কুলে যাওয়াটাই অনেক কঠিন হয়ে যাবে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading