শার্শা সীমান্তে ৬ স্বর্ণের বারসহ যুবক আটক

শার্শা সীমান্তে ৬ স্বর্ণের বারসহ যুবক আটক

উত্তরদক্ষিণ । সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, আপডেট ১৫:০০

যশোরের শার্শা সীমান্তে পাচারের সময় ৬ স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় সন্দেহভাজন যুবকের শরীরের তল্লাশি চালিয়ে ৭০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার হয়। আটক পাচারকারী চয়ন শার্শা উপজেলার গোগা কাজিপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে।

খুলনা ২১বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার বলেন,গোগা সীমান্ত দিয়ে পাচারকারীরা স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে গোপন খবরে বিজিবির সদস্যরা সেখানে অবস্থান নেন। এ সময় একটি ব্যটারিচালিত ভ্যান সীমান্তের দিকে যাচ্ছিল। ভ্যানের যাত্রী চয়ন হোসেনের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাকে আটক করা হয়।

প্রথমে তার শরীরে তল্লাশি করে কোনো স্বর্ণ পাওয়া যায়নি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে, তার জুতার ভেতরে বিশেষ কায়দায় স্বর্ণের বারগুলো লুকানো রয়েছে। পরে জুতার ভেতর থেকে ৬টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৭০৪ গ্রাম এবং বাজারমূল্য ৭২ লাখ ৮ হাজার ২৫৬ টাকা। উদ্ধার স্বর্ণের চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

ইউডি/কেএস/জয়নাল আবেদীন

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading