জয়পুরহাটে কৃষক হত্যায় ১৯ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে কৃষক হত্যায় ১৯ জনের যাবজ্জীবন

উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, আপডেট ১৩:২৫

জয়পুরহাটে ২২ বছর আগের হত্যা মামলায় ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবনের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা; অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (২৯ এপ্রিল) জয়পুরহাটের দ্বিতীয় আদালতের অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলাম ১৭ জন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি) জানান। দন্ডিতরা হলেন- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের আলম মিয়া, দোলা মিয়া, ওসমান মিয়া, কোরমান আলী, আজাদুল, লাবু হোসেন, বাবু হোসেন, আমিনুল হক, ফারাজ উদ্দিন, শক্টু মিয়া, উকিল মিয়া, দুলাল আকন্দ, ছানোয়ার আকন্দ, আব্দুল আলীম, নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম, কফিল উদ্দিন এবং জহুরুল ইসলাম। তাদের মধ্যে উকিল মিয়া এবং জহুরুল ইসলাম পলাতক।

মামলার নথি থেকে জানা যায়, ২০০২ সালের ২২ নভেম্বর রাতে পূর্ব শত্রæতার জেরে ওই উপজেলার হরেন্দা গ্রামের সামসুদ্দিনের ছেলে কৃষক আব্দুর রহমানকে ধানক্ষেত থেকে ধরে নিয়ে যায় আসামিরা। এরপর আলমের বাড়িতে আটকে রেখে তাকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করেন ও পা দিয়ে আব্দুল রহমানের বুকে ও পেটে লাথি দিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারিক মুন্সী বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা তদন্তকারী কর্মকর্তা । সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার ১৯ জনকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading