বিএনপি জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করছে : ওবায়দুল কাদের

বিএনপি জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করছে : ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, আপডেট ১৮:১৫

বিএনপি জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করছে দাবি করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে। এজন্য দলটির নেতারা ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছেন বলে অভিযোগ তার।

সোমবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানাতে তিনি এই বিবৃতি দেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি রাজনৈতিক দল হিসেবে গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না। তাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গেয়ে চলেছেন; প্রতিনিয়ত অত্যাচার-নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্য তারা এই অপকৌশল অবলম্বন করছে। সন্ত্রাসী দল বিএনপি নেতারা নিজেদের অত্যাচারিত-নির্যাতিত দেখিয়ে ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের বোঝা উচিত, বিরোধী দল নয় বরং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারকে কাজ করতে হয়। সুতরাং নিজেদের নেতাকর্মীদের রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকা- থেকে নিবৃত্ত রাখাটাই বিএনপির জন্য শ্রেয় হবে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading