পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার

উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, আপডেট ১৭:৪৫

পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ করা হয়েছে। ইসহাক দার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) নেতা নওয়াজ শরিফের মেয়ে আসমা নওয়াজের শ্বশুর। খবর ডন, জিও নিউজ।

এমন এক সময়ে এই নিয়োগ দেওয়া হল যখন প্রধানমন্ত্রী শাহবাজ ও ইসহাক দার অন্যান্য মন্ত্রীদের সাথে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সভায় যোগ দিতে সৌদি আরবে রয়েছেন। পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানিয়েছে।

পাকিস্তানের মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারকে উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী। অবিলম্বে এ নিয়োগ কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।

গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনের পর পাকিস্তানে পিএমএল–এনের নেতৃত্বে জোট সরকার গঠিত হলে পররাষ্ট্রমন্ত্রী হন ৭৩ বছর বয়সী ইসহাক দার। এর আগে তিনি চারবার দেশটির অর্থমন্ত্রী ছিলেন।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading