লাক্সের পরবর্তী অ্যাম্বাসেডর সুহানা খান

লাক্সের পরবর্তী অ্যাম্বাসেডর সুহানা খান

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, আপডেট ০৬:০০

বলিউডের কিং শাহরুখ খান ও গৌরি খান দম্পতির কন্যা সুহানা খান। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার। গত বছর যুক্তরাষ্ট্রভিত্তিক একটি নামি প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নির্বাচিত হন সুহানা। এবার লাক্সের পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, সোমবার (২৯ এপ্রিল) শাহরুখ খানের কন্যা সুহানা খানকে লাক্সের পরবর্তী অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হবে। এর আগে শাহরুখ খান নিজেও এ প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার কাজ করেছেন।

২০০৫ সালে লাক্সের সঙ্গে পথচলা শুরু করেন শাহরুখ খান। লাক্সের একটি বিজ্ঞাপনে গোলাপের পাপড়ি ভরা বাথটাবে শাহরুখকে শোয়ে থাকতে দেখা যায়। আর তাকে ঘিরে দাঁড়িয়ে হেমা মালিনি, কারিনা কাপুর খান, শ্রীদেবী, জুহি চাওলা। বাবার পথ অনুসরণ করে একই পথে হাঁটতে যাচ্ছেন সুহানা খান।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন সুহানা খান।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading