শ্রদ্ধা-ভালোবাসায় মানিকগঞ্জে শায়িত হলেন ‘সোর্ড অব অনার’ জাওয়াদ

শ্রদ্ধা-ভালোবাসায় মানিকগঞ্জে শায়িত হলেন ‘সোর্ড অব অনার’ জাওয়াদ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ মে, ২০২৪, আপডেট ১৭:১০

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো বৈমানিক আসিম জাওয়াদকে মানিকগঞ্জ শহরের সেওতা কবরস্থানে চিরসমাহিত করা হয়েছে। শুক্রবার (১০ মে) বিকেল ৩টার দিকে ‘সোর্ড অব অনার’ সম্মাননাপ্রাপ্ত জাওয়াদকে ‘গার্ড অব অনার’ দিয়ে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন তার বাবা ডা. আমানউল্লাসহ আত্মীয়-স্বজন এবং বিমান বাহিনীর কর্মকর্তাসহ হাজারো মানুষ।

এর আগে দুপুর ১২টার দিকে জাওয়াদের মরদেহ বহনকারী বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে পৌঁছায়। জুমার নামাজের পর ওই স্টেডিয়ামে জাওয়াদের তৃতীয় জানাজার নামাজ সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (০৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈশা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) বৈমানিক জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেদিন সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর ইয়াক-১৩০ নামক একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে। পরে চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে প্রশিক্ষণ বিমানটি।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading